উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?

বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে এবং উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা বলা হয়, তাকে বিধেয় বলে।

আরো পড়ুন: ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ কত প্রকার ও কি কি?

যেমন:

ছেলেরা খেলছে। — এই বাক্যে ‘ছেলেরা’ উদ্দেশ্য, ‘খেলছে’ বিধেয়। 

বইটি খুব ভালো।

বাক্যটিতে বইটি’ সম্পর্কে বলা হয়েছে। সুতরাং, এখানে ‘বইটি’ উদ্দেশ্য। অন্যদিকে, ‘বইটি’ সম্পর্কে বলা হয়েছে ‘খুব ভালো’। এই ‘খুব ভালো’ বাক্যটির বিধেয় অংশ।

উদ্দেশ্য অংশ একটি শব্দ না হয়ে একটি বাক্যাংশও হতে পারে। এবং সেই শব্দ বা বাক্যাংশটি শুধু বিশেষ্য-ই হবে, এমন কোন কথাও নেই। উদ্দেশ্য বিশেষণ বা বিশেষণভাবাপন্ন বাক্যাংশ, এমনকি ক্রিয়াভাবাপন্ন বাক্যাংশও হতে পারে।

উদ্দেশ্য ও বিধেয়

সৎ হওয়া খুব কঠিন। (এখানে ক্রিয়াভাবাপন্ন বাক্যাংশ উদ্দেশ্য)

সৎ লোকেরাই প্রকৃত সুখী। (এখানে বিশেষণভাবাপন্ন বাক্যাংশ উদ্দেশ্য)

About the Author

অপ্রাপ্তি

অপ্রাপ্তি হলো একটি ব্লগিং ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত টেকনোলজি এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে আর্টিকাল প্রকাশ করা হয়।

Leave a Comment