কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
আরো পড়ুন: ‘So’, ‘very’ এবং ‘too’-এর মধ্যে পার্থক্য কী?
উদাহরণ:-
আমি ভাত খাই ৷ (বর্তমান)
আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)
আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
কাল কত প্রকার ও কি কি?
ক্রিয়ার কালকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়।
- বর্তমান
- অতীত
- ভবিষ্যত
তবে এইগুলোকেও আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে।
বর্তমাল কাল
বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে- এমন বোঝালে তার কালকে বর্তমান কাল বলে।
যেমন- আমি লিখছি। তুমি পড়ছ।
বর্তমাল কাল কত প্রকার ও কি কি?
বর্তমাল কালকে মূলত 8 ভাগে ভাগ করা যায়।
- সাধারণ বর্তমান কাল
- নিত্যবৃত্ত বর্তমান কাল
- ঘটমান বর্তমান কাল
- পুরাঘটিত বর্তমান কাল
সাধারণ বর্তমান কাল
যে ক্রিয়া বর্তমানে সাধারণ ভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে ।
যেমন- সে ভাত খায়। আমি বাড়ি যাই।
নিত্যবৃত্ত বর্তমান কাল
স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।
যেমন- সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা) আমি রোজ সকালে বেড়াতে যাই। (অভ্যস্ততা)
ঘটমান বর্তমান কাল
যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝাবার জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন- হাসান বই পড়ছে। নীরা গান গাইছে।
পুরাঘটিত বর্তমান কাল
ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এতক্ষণ আমি অঙ্ক করেছি।
অতীত কাল
অতীতে কোনো কাজ হয়ে গেছে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে।
যেমন- প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।
অতীত কাল কত প্রকার ও কি কি?
বঅতীত কালকে মূলত 8 ভাগে ভাগ করা যায়।
- সাধারণ অতীত কাল
- নিত্যবৃত্ত অতীত কাল
- ঘটমান অতীত কাল
- পুরাঘটিত অতীত কাল
সাধারণ অতীত কাল
কাজটি অল্প কাল পূর্বে শেষ হয়েছে বোঝালে তাকে সাধারণ অতীত কাল বলে। অর্থাৎ সাধারণ অতীত কাল বর্তমান কালের কিছু পূর্বে শেষ হয়েছে বোঝায়।
যেমন— কাজটি খুব মন দিয়ে করলাম। রিপা খাওয়া শেষ করল।
ঘটমান অতীত কাল
অতীতে কাজটি কিছু সময় ধরে চলছিল বোঝালে তাকে ঘটমান অতীত কাল বলে।
যেমন- আবির বাগানে খেলছিল। কাল বিকেলে আমরা ফুটবল খেলছিলাম।
পুরাঘটিত অতীত কাল
যে কাজ অতীতে সংঘটিত হয়েছে এবং যার ফলের প্রভাবও শেষ হয়ে গেছে সেই কাজের কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন: গত বছর তার পরীক্ষা শেষ হয়েছে। দায়িত্বটি আমি পালন করেছিলাম।
নিত্যবৃত্ত অতীত কাল
অতীতে রোজ রোজ ঘটত এখন ক্রিয়ার কালকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন- রোজ মায়ের কাছে গল্প শুনতাম। বিকেলে দাদা বেড়াতে নিয়ে যেতেন।
ভবিষ্যত কাল
ভবিষ্যতে কোন কাজ হবে- এমন বোঝালে তার কালকে ভবিষ্যত কাল বলে।
যেমন – আমরা মাঠে খেলতে যাব। শীঘ্রই বৃষ্টি আসবে।
ভবিষ্যত কাল কত প্রকার ও কি কি?
ভবিষ্যত কালকে মূলত 8 ভাগে ভাগ করা যায়।
- সাধারণ ভবিষ্যত কাল
- নিত্যবৃত্ত ভবিষ্যত কাল
- ঘটমান ভবিষ্যত কাল
- পুরাঘটিত ভবিষ্যত কাল
সাধারণ ভবিষ্যৎ কাল
যে কাজ এখনও শুরু হয়নি, ভবিষ্যতে হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন- আমি ঢাকা যাব। তুলি গান গাইবে।
ঘটমান ভবিষ্যৎ কাল
যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে বোঝায় তাকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।
যেমন- আমি সারা জীবন গান গাইব। জেলেরা সারা জীবন মাছের উপর নির্ভর করে থাকবে।
পুরাঘটিত ভবিষ্যৎ কাল
ভবিষ্যৎ কালে একই বাক্যে দুটি ক্রিয়া থাকলে অপেক্ষাকৃত পূর্বে যে ক্রিয়ার কাল থাকবে তাকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে।
যেমন: তুমি বলার আগেই আমি কাজটি করে ফেলব। হয়তো কখনো তোমাকে বলে থাকব।
ভবিষ্যৎ অনুজ্ঞা কাল
ভবিষ্যতে কোনো কাজ করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে।
যেমন– আশা করি সফল হবে। ভালো ফল পেতে অপেক্ষা করো।








