প্রত্যয় নির্ণয় করার সহজ কৌশল

কৃৎ প্রত্যয়ের প্রদত্ত শব্দ দ্বারা কাজ বোঝাবে [কারণ কৃৎ প্রত্যয়ের শব্দটি গঠিত হয ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে , আর ধাতু হল ক্রিয়ার মূল। ক্রিয়া দ্বারা কোনো কাজ করাকে বোঝায়।

যেমন: করা চলা দিয়ে কোনো কাজকে বোঝাচ্ছে । এরুপ কাজ বোঝালে সহজেই প্রদত্ত শব্দটির মূলকে আমরা ক্রিয়া প্রকৃতি বা ধাতু হিসেবে চিহ্নিত করতে পারি , আর এর সঙ্গে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিই শুধু কৃৎ প্রত্যয়।

আরো পড়ুন: সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি কি?

কৃৎ প্রত্যয়ের শব্দটিকে যখন বিশ্লেষণ করা হয় তখন প্রকৃতিটি অবশ্যই ধাতু হবে এবং ধাতুর সঙ্গে ‘√’ চিহ্ন থাকবে।

ধাতু অর্থযুক্ত হবে , বিন্তু ভাষায় এদের স্বাধীন ব্যবহার থাকবেনা যেমন: গম কৃ এদের অর্থ আছে কিন্তু ভাষায় এদের স্বাধীন ব্যবহার নেই। এভাবে আমরা সহজেই কৃৎ প্রত্যয়কি চিহ্নিত করতে পারি।

প্রকৃতি ও প্রত্যয়শব্দপ্রত্যয়ের নাম
অন্ত+ইম=অন্তিমতদ্ধিত প্রত্যয়
অঙ্গ+ইক=আঙ্গিকতদ্ধিত প্রত্যয়
অগ্নি+ এয়=আগ্নেয়তদ্ধিত প্রত্যয়
অর্থ +ইক=আর্থিকতদ্ধিত প্রত্যয়
অনু+√রাগ্‌+ইন=অনুরাগীকৃৎ প্রত্যয়
আঁজল+আ=আঁজলাতদ্ধিত প্রত্যয়
আত্নজ+আ=আত্নজাতদ্ধিত প্রত্যয়
আধ+উলি=আধুলি>আধলিতদ্ধিত প্রত্যয়
আষাঢ়+ ইয়া =আষাঢ়িয়া>আষাঢ়েতদ্ধিত প্রত্যয়
আদি+য=আদ্যতদ্ধিত প্রত্যয়
ইচ্ছা+উক=ইচ্ছুকতদ্ধিত প্রত্যয়
ইতর+আমি=ইতরামিতদ্ধিত প্রত্যয়
√উড়ু +উয়া>ও=উড়োকৃৎ প্রত্যয়
√ উঠ+তি =উঠতিকৃৎ প্রত্যয়
উতর+আই=উতরাইতদ্ধিত প্রত্যয়
√উজা+আনো=উজানো>উজানকৃৎ প্রত্যয
√বচ্‌+ইত=উচিতকৃৎ প্রত্যয়
√বচ+ত=উক্তকৃৎ প্রত্যয়
√ বচ+তি=উক্তিকৃৎ প্রত্যয়
√ বপ+ত =উপ্তকৃৎ প্রত্যয়
ইতিহাস+ইক =ঐতিহাসিকতদ্ধিত প্রত্যয়
ইচ্ছা+ইক=ঐচ্ছিকতদ্ধিত প্রত্যয়
ইহ+ ইক=ঐহিকতদ্ধিত প্রত্যয়

ক,খ

কম+তিকমতিতদ্ধিত প্রত্যয়
√কর+আকরাকৃৎ প্রত্যয়
কলম+দানিকলমদানিতদ্ধিত প্রত্যয়
√ কাঁদ+নাকাঁনা>কান্নাকৃৎ প্রত্যয়
কাঁদন+ইয়া=কাঁদনিয়া>কাঁদুনেতদ্ধিত প্রত্যয়
কাঠ+উরিয়া=কাঠুরিয়া>কাঠুরেতদ্ধিত প্রত্যয়
কাণ্ডার+ই=কাণ্ডারিতদ্ধিত প্রত্যয
কবি+য়=কাব্যতদ্ধিত প্রত্যয়
কুশ+ইক/কুশিক+অ=কৌশিকতদ্ধিত প্রত্যয়
কুশল +অ=কৌশলতদ্ধিত প্রত্যয়
কুঠি+আল =কুঠিয়ালতদ্ধিত প্রত্যয়
√ কৃ+অক=কারককৃৎ প্রত্যয়
√কৃ+য়=কার্যকৃৎ প্রত্যয়
√ কৃ+অনীয় =করণীয়কৃৎ প্রত্যয
√কৃ+তব্য =কর্তব্যকৃৎ প্রত্যয়
√কৃষ+অককৃষককৃৎ প্রত্যয়
√ কৃ+তৃ =কৃতৃ>কর্ত।কৃৎ প্রত্যয়
√ কৃত্‌+তি=কীর্তিকৃৎ প্রত্যয়
√ ক্রী+তৃ =ক্রেতাকৃৎ প্রত্যয়
√খা+আনো=খাওয়ানোকৃৎ প্রত্যয়
√ খা+উকাখাউকা>খেকোকৃৎ প্রত্যয়
খুকি্+ উ=খুকুতদ্ধিত প্রত্যয়
√খেল+অনা=খেলনাকৃৎ প্রত্যয়
খে+চর+অ=খেচরকৃৎ প্রত্যয়
√ খ্যা+তি =খ্যাতিকৃৎ প্রত্যয়
√ ক্ষুদ+আই=খোদাইকৃৎ প্রত্যয়

গ,ঘ

√ গম্‌+তব্যগন্তব্যকৃৎ প্রত্যয়
√ গণ্‌+অন্+আ=গণনাকৃৎ প্রত্যয়
√ গাহ্‌+ইয়ে=গাহিয়ে>গাইয়েকৃৎ প্রত্যয়
গাঁ+উয়া=গাঁউয়া>গেঁয়োতদ্ধিত প্রত্যয়
গাছ্‌+উয়া=গাছুয়া>গেছোতদ্ধিত প্রত্যয়
গাছ+টি=গাছটিতদ্ধিত প্রত্যয়
গাড়ি+ওয়ান=গাড়োয়ানতদ্ধিত প্রত্যয়
গুরু+অ=গৌরবতদ্ধিত প্রত্যয়
গোয়াল+আ=গোয়ালাতদ্ধিত প্রত্যয়
গ্রাম্য+তা=গ্রাম্যতাতদ্ধিত প্রত্যয়
ঘর+আমি=ঘরামিতদ্ধিত প্রত্যয়
√ ঘাট্‌+তি=ঘাটতিকৃৎ প্রত্যয়
√হন্‌+অকঘাতককৃৎ প্রত্যয
√মুড়্‌+ক (অক)=মোড়ককৃৎ প্রত্যয়
ঘোর+আল=ঘোরালতদ্ধিত প্রত্যয়
ঘোলা+টিয়া=ঘোলাটিয়াতদ্ধিত প্রত্যয়

চ,ছ,জ,ঝ

চতুর+আলি=চতুরালিতদ্ধিত প্রত্যয়
√ চল+অন্ত=চলন্তকৃৎ প্রত্যয়
√চির্‌+অনি=চিরনি>চিরুনিকৃৎ প্রত্যয়
√ চিন্‌+আ =চেনাকৃৎ প্রত্যয়
ছাওয়াল+ইয়া=ছেলেতদ্ধিত প্রত্যয়
ছেলে+আমি=ছেলেমিতদ্ধিত প্রত্যয়
√ জন্‌+অক=জনককৃৎ প্রত্যয়
√ ফল্‌+অন্ত=ফলন্তকৃৎ প্রত্যয়
জবান+বন্দি=জবানবন্দিতদ্ধিত প্রত্যয়
জমা+আন=জমানতদ্ধিত প্রত্যয়
প্রকৃতিওপ্রত্যয়শব্দপ্রত্যয়ের নাম
জাল+ইয়া=জালিয়া>জেলেতদ্ধিত প্রত্যয়
✓ জী+ অন্ত=জিয়ন্ত>জ্যান্তকৃৎ প্রত্যয়
√জি+অ=জয়কৃৎ প্রত্যয়
√জি + ইন=জয়ীকৃৎ প্রত্যয়
√ঝর+না=ঝরনাকৃৎ প্রত্যয়

ট ঠ ড ঢ

টাক+উয়া=টাকুয়া>টেকোতদ্ধিত প্রত্যয়
√ঠক+আ=ঠকাকৃৎ প্রত্যয়
√ডাক+আইত=ডাকাইত>ডাকাতকৃৎ প্রত্যয়
ডিঙি+আ=ডিঙাতদ্ধিত প্রত্যয়
√ডুব+অন্ত=ডুবন্তকৃৎ প্রত্যয়
ঢাকা+আই=ঢাকাইতদ্ধিত
√ঢাক+অনাঢাকনাকৃৎ প্রত্যয়
চাক+অা=চাকাতদ্ধিত প্রত্যয়
ঢাকা+আই =ঢাকাইতদ্দিত প্র্রত্যয়
√ঢল+আইঢালাইকৃৎ প্রত্যয়
ঢাকেশ্বর+ঈ=ঢাকেশ্বরীতদ্ধিত প্রত্যয়

ত থ দ ধ

তবলা+চি=তবলচিতদ্ধিত প্রত্যয়
তনু+ঈ=তন্বীতদ্ধিত প্রত্যয়

About the Author

অপ্রাপ্তি

অপ্রাপ্তি হলো একটি ব্লগিং ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত টেকনোলজি এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে আর্টিকাল প্রকাশ করা হয়।

Leave a Comment