Menu

  • হোম
  • নতুন পোস্ট
  • ট্রেন্ডিং
  • প্রস্তাবিত

Categories

  • ইমেইল মার্কেটিং
  • ইংলিশ গ্রামার
  • ডিজিটাল মার্কেটিং
  • পড়াশুনা
  • ফ্রিল্যান্সিং
  • বাংলা ব্যাকরণ
  • ব্লগিং
  • সিপিএ মার্কেটিং

Follow Us

Oprapti
  • হোম
  • ট্রেন্ডিং
No Result
View All Result
  • Login
  • Register
Oprapti
No Result
View All Result
Wh-Question কাকে বলে?

Wh-Question কাকে বলে?

অপ্রাপ্তি by অপ্রাপ্তি
1 month ago
in ইংলিশ গ্রামার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর Answer কখনোই ‘হ্যাঁ’ অথবা ‘না’ হয় না, তাকে Wh-Question বলে।

Examples:
1. What is your name?
2. How are you? ইত্যাদি।

আরও পড়ুন: ‘So’, ‘very’ এবং ‘too’-এর মধ্যে পার্থক্য কী?

Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, , will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।

Tense না জানলে তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়।

সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।

কোনো Statement এ Underlined Word এর উপর ভিত্তি করে Wh- question তৈরির সহজ পদ্ধতিসমূহঃ

Rule:1

Sentence এর শুরুতে কোনো ব্যক্তির নাম / কে / কারা বুঝায় এমন শব্দের নিচে দাগ (Underlined) থাকলে Who দ্বারা Wh- Question তৈরি করতে হয়।

Examples:
Jessica is from United Kingdom. ( কে )
Ans: Wh-question: Who is from United Kingdom?

এ ক্ষেত্রে নিচে দাগ দেওয়া শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লে তা হবে ‘is from United Kingdom. এর পর -‘কে’দ্বারা প্রশ্ন করলে প্রশ্নটি হবে- ‘কে United Kingdom হতে এসেছে?’ ‘কে’ এর English হলো Who , তাই Who দিয়ে Wh- Question তৈরি করা হয়েছে।

নিচে দাগ দেওয়া শব্দটি Wh-question এ কখনোই লিখতে হয় না।

সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।

Tamal and Andy are going to the Book Fair. (কারা)
Ans: Wh-question: Who are going to the Book Fair?

Rule: 2

কাকে /কার সাথে বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Whom দ্বারা Wh-Question তৈরি করতে হয়।

Examples: Tamal can meet Andy in an hour. (কার সাথে)
Ans:Wh-question: Whom can Tamal meet in an hour?
Rina will help Maria. (কাকে)
Ans:Wh- Question: Whom will Rina help?

Rule:3

কার /কাদের অর্থ্যাৎ কোন কিছুর মালিক কে তা বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Whose দ্বারা Wh- Question তৈরি করতে হয়।

Examples:
Kishoreganj is Mamun’s home district.(কার)
Ans:Wh- question: Whose home district is Kishoreganj?
Andy will visit their garden on Sunday. (কাদের)
Ans: Wh-Question: Whose garden will Andy visit on Sunday?

Rule: 4

কীভাবে, কত, কেমন ,কোন উপায়ে ইত্যাদি বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How দ্বারা Wh-Question করতে হয়।

Examples: We walked together in a group.( কীভাবে)
Ans: Wh-Question: How did they walk together?

( লক্ষ্য করোঃ‘walked’ verb টি past tense হওয়ায় ‘did’ বসেছে এবং walked এর present tense walk হয়েছে।)

Sima feels very warm. (কেমন )
Ans: Wh-question: How does Sima feel?

( লক্ষ্য করোঃ‘Feels’ verb টি Present Indefinite Tense হয়ে এর শেষে ‘s’ থাকায় ‘does’ বসেছে এবং feel হয়েছে।)

Rule: 5

গণনা করা যায় এরকম ‘কত’ বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How many , সংখ্যায় গণনা করা যায়না এমন ‘কত’ ও কোন কিছুর দাম বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How much দ্বারা Wh-Question করতে হয়।

Exqamples: There are five groups of foods in the Food Pyramid. ( Five -গণনা করা যায় এরকম ‘কত’)
Ans: Wh-Question: How many groups of foods are there in the Food Pyramid?
There is a little water in the pond. (a little-সংখ্যায় গণনা করা যায় না এমন পরিমাণ।)
Ans: Wh-Question: How much water is there in the pond?
Rice is 60 taka per kg.(দাম কত)
Ans: Wh- Question: How much is rice per kg?

Rule: 6

সময় /কখন -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে When দ্বারা Question করতে হয়।

Examples:
Andy will go to the Saint Martin’s Island next month.(কখন)
? Island Ans: Wh-Question: When will Andy go to the SaintMartin’s?

Rule: 7

স্থান / জায়গার নাম বুঝায় এমন শব্দের নিচে দাগ দেয়া থাকলে Where দ্বারা Wh-question তৈরি করতে হয়.

Examples:
Saikat lives in an apartment in Bogra.(কোথায়)
Ans:Wh-Question: Where does Saikat live?

Rule: 8

কেন / কী কারণে / কী জন্য/ কিসের জন্য বুঝায় এমন শব্দের নিচে দাগ দেয়া থাকলে Why দ্বারা Wh-Question করতে হয়।

Examples:
Sima did not go to school for her illness.(কেনো)
Ans: Wh-Question: Why did Sima not go to school?
Or, Why didn’t Sima go to school?
I eat balanced diet because I want to be happy. (কেনো)
Ans: Wh-Question :Why do you eat balanced diet?

Rule: 9

কোনটি/ কোনগুলো বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Which দ্বারা Wh-Question করতে হয়।

Examples:
I like blue pen. (কোনটি)
Ans: Wh- Question: Which pen do you like?

(Like শব্দটি s/es ছাড়া Present Tense হওয়ায় ‘do’ আনা হয়েছে।)

Saikat’s favourite cartoons are Muto Patlo, Tom & Jerry and Ninja.( কোনগুলো)
Ans: Wh-Question: Which are Saikat’s favourite cartoons?

(*** এই নিয়মটির ক্ষেত্রে What দিয়ে ও Wh-Question তৈরি করা যায়।)

Rule: 10

a) কোন ব্যক্তি কী করেন/কী কাজ করেন /কোন লোকের পেশা -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What দিয়ে Wh-Question করতে হয়।

Example: Raju is a firefighter. (কী করেন)
Ans: Wh-Question: What is Raju?

b) কোন ধরনের/ কোন প্রকারের/ কী রকম -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What kind of/ What kinds of (বহু বচনের সময়) দিয়ে Wh-Question করতে হয়।

Examples: The hare was the fastest animal in the forest. (কোন ধরনের)
Ans: Wh-question: What kind of animal was the hare in the forest?
Vegetables, fruits and bread are healthy food items. (কী রকম)
Ans: Wh- Question: What kinds of food items are vegetables, fruits and bread?

c) কী/ কোন কিছুর তথ্য -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What দিয়ে Wh-Question করতে হয়।

Examples: Nasreen likes ice-cream with chocolate. (কী)
Ans: Wh-Question: What does Nasreen like?

Tags: Wh-QuestionWh-Question কাকে বলে
ShareTweet
অপ্রাপ্তি

অপ্রাপ্তি

অপ্রাপ্তি হলো একটি ব্লগিং ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত টেকনোলজি এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে আর্টিকাল প্রকাশ করা হয়।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular posts

  • CPA Marketing

    সিপিএ মার্কেটিং কি? CPA Marketing Guideline নতুনদের জন্য

    0 shares
    Share 0 Tweet 0
  • Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?

    0 shares
    Share 0 Tweet 0
  • Interjection কাকে বলে?

    0 shares
    Share 0 Tweet 0
  • Wh-Question কাকে বলে?

    0 shares
    Share 0 Tweet 0

Copyright © 2026 by Oprapti.

  • Home
  • আমাদের সম্পর্কে
  • Contact Us
  • Disclaimer
  • Terms and Conditions

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • বাংলা ব্যাকরণ
  • ইংলিশ গ্রামার
  • ইমেইল মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং
  • ব্লগিং

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.