Menu

  • হোম
  • নতুন পোস্ট
  • ট্রেন্ডিং
  • প্রস্তাবিত

Categories

  • ইমেইল মার্কেটিং
  • ইংলিশ গ্রামার
  • ডিজিটাল মার্কেটিং
  • পড়াশুনা
  • ফ্রিল্যান্সিং
  • বাংলা ব্যাকরণ
  • ব্লগিং
  • সিপিএ মার্কেটিং

Follow Us

Oprapti
  • হোম
  • ট্রেন্ডিং
No Result
View All Result
  • Login
  • Register
Oprapti
No Result
View All Result
Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

অপ্রাপ্তি by অপ্রাপ্তি
1 month ago
in ইংলিশ গ্রামার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

আরো পড়ুন: বল কাকে বলে? বলের প্রকারভেদ। মৌলিক বল কি?

Finite Verb (সমাপিকা ক্রিয়া)

যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে।

Example :
I go to school.
Kamal plays football.


Finite Verb এর বৈশিষ্ট্য :


– Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
– বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।
– Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

Finite এর প্রকারভেদ :

Finite Verb দুই প্রকার। যথা :

a. Principal Verb (প্রধান ক্রিয়া) : যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।

Example :
——–
You go
They play in the field.

Principal Verb এর প্রকারভেদ :

Principal Verb দুই প্রকার। যথা :

I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।

Example :
The baby is drinking milk.
I have bought a book.

Transitive Verb এর বৈশিষ্ট্য :
– Subject এর পরে বসে
– প্রতিটি Verb এর পরে এক বা একাধিক Object থাকে।

– Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) : যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।

Example :
The girl went to school.
Birds fly in the sky.
Intransitive Verb এর বৈশিষ্ট্য :
– এরা প্রায়ই Sentence এর শেষে বসে।
– এদের পরে কোনো Object থাকে না।
– Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।


b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) : Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর বৈশিষ্ট্য :

  • Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।
  • Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।
  • Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।

Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to)

Auxiliary Verb এর প্রকারভেদ :

Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :

I. Primary Auxiliaries/Tense Auxiliaries : যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।

Primary Auxiliaries/Tense Auxiliaries গুলো নিম্নরূপ :
Verb to be : am, is, are, was, were
Verb to have : have, has, had
Verb to do : do, does, did

II. Modal Auxiliaries : ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।

Modal Auxiliaries গুলো নিম্নরূপ :
shall, should, will, would, may, might, can, could, used (to), ought (to), dare (to)

2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)

যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।

Non-finite Verb এর প্রকারভেদ :

Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :

a. Gerund : Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। একে Double Parts of Speech ও বলা হয়।

Example :
Swimming is a good exercise.
Sleeping is necessary to life.
She is fond of reading poems.

b. Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে।

Participle এর প্রকারভেদ :

Participle তিন প্রকার। যথা :

I. Present Participle : Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।

Example :
The book is interesting.

II. Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।

Example :
I got a decorated room.
She had gone there.

III. Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে কখন তাকে Perfect Participle বলে।

Example :
The sun having risen, the fog disappeared.

c. Infinitive : Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।

Example :
To tell a lie is a great sin.
I come to see.

Tags: Verb কত প্রকার ও কি কিVerb কাকে বলে
ShareTweet
অপ্রাপ্তি

অপ্রাপ্তি

অপ্রাপ্তি হলো একটি ব্লগিং ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত টেকনোলজি এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে আর্টিকাল প্রকাশ করা হয়।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular posts

  • CPA Marketing

    সিপিএ মার্কেটিং কি? CPA Marketing Guideline নতুনদের জন্য

    0 shares
    Share 0 Tweet 0
  • Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?

    0 shares
    Share 0 Tweet 0
  • Interjection কাকে বলে?

    0 shares
    Share 0 Tweet 0
  • Wh-Question কাকে বলে?

    0 shares
    Share 0 Tweet 0

Copyright © 2026 by Oprapti.

  • Home
  • আমাদের সম্পর্কে
  • Contact Us
  • Disclaimer
  • Terms and Conditions

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • বাংলা ব্যাকরণ
  • ইংলিশ গ্রামার
  • ইমেইল মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং
  • ব্লগিং

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.