Menu

  • হোম
  • নতুন পোস্ট
  • ট্রেন্ডিং
  • প্রস্তাবিত

Categories

  • ইমেইল মার্কেটিং
  • ইংলিশ গ্রামার
  • ডিজিটাল মার্কেটিং
  • পড়াশুনা
  • ফ্রিল্যান্সিং
  • বাংলা ব্যাকরণ
  • ব্লগিং
  • সিপিএ মার্কেটিং

Follow Us

Oprapti
  • হোম
  • ট্রেন্ডিং
No Result
View All Result
  • Login
  • Register
Oprapti
No Result
View All Result
pH কি

pH কি, pH এর সূত্র এবং pH স্কেল ও এর পরিমাপ পদ্ধতি

অপ্রাপ্তি by অপ্রাপ্তি
3 months ago
in পড়াশুনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

pH  হলো কোনো জলীয় দ্রবণ অম্লীয় , ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানার একক। সহজে বুঝতে গেলে pH হলো কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম।

pH = – log [H+]

এটি লেখার সময় খেয়াল রাখতে হবে যে এখানে p হলো ছোট হাতের এবং H হলো বড় হাতের অক্ষর।

চলুন এবার সূত্রটি ভালো করে বুঝা যাক,  এখানে [ H+] হলো  হাইড্রোজেন আয়নের (H+)  ঘনমাত্রা। অর্থাৎ, এক লিটার দ্রবণে কত মোল H+  আয়ন আছে তা বোঝানো হয়েছে।

1 লিটার বিশুদ্ধ পানিতে H+ আয়ন রয়েছে 10-7 মোল।

সুতরাং বিশুদ্ধ পানির pH হবে = – log [ H+] = – log [ 10-7] = 7

আমরা জানি, এসিডে H+ আয়ন সংখ্যা বেশি থাকে, অর্থাৎ পানিতে এসিড যোগ করলে pH কমে যাবে। আবার পানিতে ক্ষার যোগ করলে pH বেড়ে যাবে। তো বলাই যায় যে, H+ আয়নের ঘনমাত্রা কম হলে, pH বাড়ে এবং H+ আয়নের ঘনমাত্রা বেশি হলে pH কমে।

pH স্কেল ও পরিমাপ

বাস্তব জীবনে pH এর মান 0 থেকে 14 পর্যন্ত বিবেচনা করা হয়। pH এর মান 7 মানে বোঝায়, দ্রবনটি নিরপেক্ষ। অর্থাৎ, এসিডিও বা ক্ষারীয় নয়। এর মান 7 থেকে কম হলে দ্রবণ এসিডিক এবং 7 এর চেয়ে বেশি হলে তা ক্ষারীয়।

সবচেয়ে শক্তিশালী ক্ষারের pH মান 14 অপরদিকে সবচেয়ে শক্তিশালী এসিডের pH মান 0

pH মান পরিমাপের পদ্ধতিসমূহ

১) ইউনিভার্সাল নির্দেশক ( Universal Indicator ) : Universal indicator এর ক্ষেত্রে একটি কালার চার্ট ব্যাবহার করা হয়। ভিন্ন ভিন্ন দ্রবণে তা বিভিন্ন বর্ণ ধারণ করে।

২) pH পেপার : অজানা pH মানের দ্রবণে এর মান জানার জন্য পিএইচ পেপার ব্যাবহার করা হয়। কোনো দ্রবণে এক টুকরা pH পেপার যোগ করলে তা একটি রঙ ধারণ করে। আর এই রঙ মিলানোর জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট ব্যাবহার করা হয়।

৩) pH মিটার : মিটারের ইলেক্ট্রোডকে অজানা দ্রবণে ডুবিয়ে তা থেকে ডিজিটাল ডিসপ্লে তে সরাসরি এর মান দেখা যায়।

৪) লিটমাস পেপার : লিটমাস পেপার ২ ধরণের রঙ ধারণ করেঃ  লাল এবং নীল। pH  মান 7 থেকে কম হলে মানে এসিডীয় হলে পেপার লাল হয়। অপরদিকে, 7 এর চেয়ে বেশি হলে মানে ক্ষারীয় হলে তা নীল রং ধারণ করে।

Tags: pH এর সূত্রpH কিpH স্কেলpH স্কেল ও পরিমাপ
ShareTweet
অপ্রাপ্তি

অপ্রাপ্তি

অপ্রাপ্তি হলো একটি ব্লগিং ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত টেকনোলজি এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে আর্টিকাল প্রকাশ করা হয়।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular posts

  • CPA Marketing

    সিপিএ মার্কেটিং কি? CPA Marketing Guideline নতুনদের জন্য

    0 shares
    Share 0 Tweet 0
  • Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?

    0 shares
    Share 0 Tweet 0
  • Interjection কাকে বলে?

    0 shares
    Share 0 Tweet 0
  • Wh-Question কাকে বলে?

    0 shares
    Share 0 Tweet 0

Copyright © 2026 by Oprapti.

  • Home
  • আমাদের সম্পর্কে
  • Contact Us
  • Disclaimer
  • Terms and Conditions

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • বাংলা ব্যাকরণ
  • ইংলিশ গ্রামার
  • ইমেইল মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং
  • ব্লগিং

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.